ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে গেলেন জুবাইদা রহমান

ওশান নিউজ প্রতিবেদক : পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

আজ ২০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডনের উদ্দেশে তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, ভাবী লন্ডনে ফিরে গেছেন। তিনি তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার। নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছাবে।

গত ৫ ডিসেম্বর ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এক মাসের মধ্যে বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে। মেডিকেল বোর্ড আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

এরকম সংবাদের দুই দিন পর ১৭ বছরের সংসার গুটিয়ে দেশে ফিরতে লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান। তিনি ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি-এমপিও দাবিতে

1

ইসির সঙ্গে সরকারের ৩১ বিভাগে গুরুত্বপূর্ণ আলোচনা বৃহস্পতিবার

2

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

3

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

4

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

5

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

6

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

7

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

8

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

9

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

10

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

11

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

12

খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রটোকলে পৌঁছাল জাতীয় সংসদে

13

শিবির সভাপতি: খুনি হাসিনার একবার ফাঁসি যথেষ্ট নয়, গণহত্যার

14

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

15

বিমানবন্দরে আগুনে ঔষধ শিল্পে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য ক্ষ

16

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩%: শিক্ষার্থীদের অ

17

বিএনপিতে যোগদান সৈয়দ এহসানুল হুদার, কিশোরগঞ্জ-৫ এ ধানের শীষে

18

সাজিদের শেষ বিদায়ে অশ্রুসিক্ত নয়ন: হাজারো মানুষের ঢল

19

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

20