ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মুরশিদ

ওশান নিউজ প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষতবিক্ষত মুখের মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্বের জন্ম। 

দেখতে পাই নতুন আলোয় আলোকিত হচ্ছে আমার দেশ। আমার দুটি মন্ত্রণালয় তোমাদের সঙ্গে আছে। আমি চাই, তরুণ সমাজের শক্তির বিকাশ ঘটিয়ে একসঙ্গে নতুন বাংলাদেশ তৈরি করি।

৮ নভেম্বর শনিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে ‘শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরাপদ অ্যালায়েন্স ও ড্রিমস অন দ্য ওয়ে এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক হাতিম সাদাব লিয়ান, কোষাধ্যক্ষ মাসুম মুহাম্মদ, এজিএম বাইজিদ, ‘কথা বলো নারী’ এর প্রতিষ্ঠাতা নুসরাত হক এবং জুলাই যোদ্ধা তামিম প্রমুখ।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তারুণ্য মননে, তারুণ্য হৃদয়ে। তারুণ্য তোমার শক্তি, তোমার সুস্থতা মনের, দেহের, হৃদয়ের ও আত্মার। 

আমরা যে সাম্য, ন্যায় ও গণতন্ত্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তোমাদের তারুণ্যের দ্বারে এসে পৌঁছেছি। তিনি বলেন, আমরা তরুণ প্রজন্ম, এ সময়ের মুক্তিযোদ্ধা। 

আজ শপথ নিচ্ছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন ও দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের গ্রাম, শহর ও প্রিয় মাতৃভূমিকে। 

অঙ্গীকার করছি, ভারসাম্য সৃষ্টি করব পুরুষের আত্মশক্তি ও নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

শারমীন এস মুরশিদ আরও বলেন, জুলাই আমার অসমাপ্ত ৭১। অঙ্গীকার করছি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়বো। 

এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা ও সংবেদনশীলতা, আর দায়িত্ব মানে সেবা।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দূর করে শহর-গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। 

ঘর থেকে রাস্তায়, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেস সর্বত্র নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলবো।

উপদেষ্টা বলেন, আমরা কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নই, আদিবাসী বা অনাদিবাসী নই, নারী বা পুরুষ নই আমরা সবাই নাগরিক। 

সমাজের তরুণ সকলে হাতে হাত ধরে যত্নশীল রাষ্ট্র গড়বো, সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো এবং নতুন বাংলাদেশ গড়বো।

                                                                                                              

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

1

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামালের সর্বোচ্চ শাস্তি চান :

2

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

3

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

4

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: নিহতের সংখ্যা বেড়ে ২০

5

৩ জানুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মহাসমাবেশ, লক্ষ্

6

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

7

একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্

8

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

9

টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানে শতভাগ নিশ্চয়তা দিতে হবে : স্ব

10

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

11

রকস্টার জেমসের সুখবর: তৃতীয় বিয়ে ও পুত্রের আগমন

12

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

13

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

14

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

15

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

16

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

17

অসুস্থ শরীর নিয়েই শুটিং, ভক্তদের উদ্বিগ্ন করলেন সামিরা খান ম

18

নভেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

19

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

20