ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

ওশান নিউজ প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর মিরপুরের বহুল আলোচিত ৬০ ফিট সংযোগ সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নতুন করে নির্মিত এই সংযোগ সড়ক চালু হওয়ায় মিরপুর এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

আজ ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে এই সড়ক উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এই শহরের গত ৩০ বছরের যেসব কাজ ঝুলে আছে, সেগুলো একে একে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে অমীমাংসিত ছিল। এ সড়কের সঙ্গে সরকারের একাধিক দফতর জড়িত থাকায় সমন্বয় একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সব সংস্থার সমন্বয়ের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যে নগরবাসীর জন্য সড়কটি খুলে দেওয়া সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর বক্তব্যে বলেন, এই সড়কের একটি প্রতীকি তাৎপর্য রয়েছে। সরকারের সব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি একসঙ্গে কাজ করে, তাহলে এই নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব। 

তিনি আরও বলেন, নগরবাসীকে দৈনন্দিন ভোগান্তি থেকে মুক্ত করতে পারলেই সবার জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা যাবে। মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬০ ফিট সড়ককে মিরপুরের প্রধান সড়কের সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্যে নতুন এই সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। 

এ জন্য ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডভুক্ত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি ডাক বিভাগের জমি অধিগ্রহণ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ অক্টোবর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ১৭ বছর বন্ধ থাকার পর ৬০ ফিট সংযোগ সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর-১০ থেকে মিরপুর-২ গামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডান দিকে একটি সরু পথে মোড় নিতে হতো, যেখানে বিপরীতমুখী যান চলাচলের কারণে সারাদিনই তীব্র যানজট লেগে থাকত।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি বাম পাশে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করে, যা মিরপুর-২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে ৬০ ফিট সড়ক থেকে আসা যানবাহন একমুখী লেনে সরাসরি প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈন উদ্দীন, অঞ্চল৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক আইন সংশোধনীতে অংশীজন উপেক্ষা, অর্থনীতি ও জীবিকায় ঝুঁকি

1

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন,

2

পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি জামায়াতসহ আট দলের

3

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

4

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

5

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‍্

6

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

7

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

8

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

11

রাজশাহী পুলিশে নতুন মুখ: আরএমপির কমিশনার জিল্লুর, জেলার এসপি

12

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

13

বিশুদ্ধ দুধের শক্তি, সতেজতার প্রতিশ্রুতি ওশান ডেইরি ফার্মেন্

14

নোরা ফাতেহির নাচে মেহেন্দি, কণার বাংলা গান পৌঁছাল বলিউডের দর

15

২০২৬–২০২৮ মেয়াদে জামায়াতের হাল ধরলেন ডা. শফিকুর রহমান

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

শাহজালালে ই-গেট খুলে দেওয়া হয়েছে সমস্যা দ্রুত মেটানো হবে : স

18

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর ঘ

19

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির

20